Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় তিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

কুমিল্লায় তিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়–এর মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদ মহোদয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মন্ত্রণালয়গুলোর চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন