Logo
Logo
×

সারাদেশ

বাসের ২ যাত্রীর কাছে মিলল ইয়াবা

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

বাসের ২ যাত্রীর কাছে মিলল ইয়াবা

বগুড়ায় বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরগামী তাজ পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলার ফরিজ উদ্দিনের ছেলে মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার পশ্চিম বোনগাঁও এলাকার মৃত নুর ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০)। 

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের জি-১ ও জি-২ নম্বর সিটে টিকিটবিহীন বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, রমজানের সেহরির সময়কে কাজে লাগিয়ে তারা ইয়াবার চালান পাচার করতেন। 

তিনি আরও বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় উপপরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন