Logo
Logo
×

সারাদেশ

ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে ২ নিহত

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে ২ নিহত

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে সেনাবাহিনীর এক সার্জেন্টসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহগামী সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর এক সার্জেন্টকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন