Logo
Logo
×

সারাদেশ

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী হলেন নরসিংদীর সরদার সাখাওয়াত হোসেন বকুল

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী হলেন নরসিংদীর সরদার সাখাওয়াত হোসেন বকুল

বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি নরসিংদী-৪ ( মনোহরদী-বেলাব) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ নিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল চতুর্থবারের মতো বিজয়ী হলেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। তিনি ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে একই দলের হয়ে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সেনাপ্রধান (অব.) লে. জেনারেল নূর উদ্দিন খানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এইদিকে মন্ত্রী হওয়ার খবর মনোহরদী-বেলাবতে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা গেছে। এইসময় নেতাকর্মীরা খুশিতে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ  বলেন, আমাদের দীর্ঘ দিনের পরিশ্রম আজকে সার্থক হয়েছে। মানুষ ভালোবেসে বিপুল ভোটে বিজয়ী করার পর আজকে আমরা মন্ত্রী পেলাম। জেলার যোগাযোগ ব্যবস্থায় সীমাবদ্ধতা ও সামগ্রিক উন্নয়নে স্থবিরতায় মানুষের মাঝে দীর্ঘদিনের আক্ষেপ ছিলো। আমাদের নেতা মন্ত্রী হওয়ায় এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে।

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, বিগত দিনে সরদার সাখাওয়াত হোসেন বকুল তার দক্ষতা ও সততার প্রমাণ দিয়েছেন, যা প্রশ্নাতীত। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। নরসিংদীর উন্নয়ন ও আধুনিকায়ন সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন