Logo
Logo
×

সারাদেশ

প্রথমবার এমপি হয়েই চমক দেখালেন আফরোজা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

প্রথমবার এমপি হয়েই চমক দেখালেন আফরোজা

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন আফরোজা খানম রিতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি। স্বাধীনতার পর এই আসনে তিনিই প্রথম নারী সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আফরোজা খানমকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। তার বাবা প্রয়াত বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ ও ৩ আসনের চারবারের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী। বাবার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হওয়া আফরোজা খানম ২০০১ সালে নির্বাচনে বাবার প্রধান সমন্বয়কারী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন।

এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের নিয়ে অংশ নেন তিনি। আফরোজা খানম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তৃণমূলে জনপ্রিয় হয়ে ওঠেন।

বিএপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, ‘আফরোজা খানম রিতা মন্ত্রী হতে হচ্ছেন, এ খবরে শুধু দলের নেতা-কর্মীই নন, পুরো জেলাবাসীই আনন্দিত ও গর্বিত।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন