রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, আরেক ছাত্রদল নেতা আহত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে অন্য ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই ছাত্রদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কায়েতপাড়া ইউনিয়নের নগর পাড়া খামারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতার নাম মেহেদি হাসান পাপপু (২৫)। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া খামারপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে।
আহত মেহেদী হাসান পাপ্পু জানান, তিনি বর্তমানে মুরগির ফার্ম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে ও জমিসংক্রান্ত বিষয়াদি নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মিয়াসহ তার বাহিনীর সঙ্গে মেহেদি হাসান পাপপুসহ পরিবারের সদস্যদের বিরোধ চলে আসছে।
ওই বিরোধের যে ধরেই রোববার সকালে খামারপাড়া এলাকায় মেহেদী হাসান পাপ্পুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সোহেল মিয়ার নেতৃত্বে তরিকুল, রিফাত, আবিরসহ তাদের লোকজন। এ সময় হামলাকারীরা মেহেদী হাসান পাপ্পুকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর যখন করে। পরে স্থানীয়রা এগিয়ে হামলাকারীরা স্থান ত্যাগ করে চলে যায়।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি মুড়াপাড়া বাজারে ছিলাম। পরবর্তী সময়ে শুনেছি একটা ঘটনা ঘটেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ধরনের ঘটনার এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।



