রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাদ মাহফিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শনিবার(১৪ ফেব্রুয়ারি) বিকেলে মুড়াপাড়ায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত হন।
মাহফিলে কোরআন তেলাওয়াত এবং সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সভায় সভাপতিত্বে করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম (মেম্বার)। সঞ্চালনা করেন মুড়াপাড়া কলেজে সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক সদস্য একে বাবু, এনামুল, নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, মুড়াপাড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শাকিল,পিন্টু, জাহাঙ্গীর, রাজিব, হিমেল, সজিব প্রমুখ।



