Logo
Logo
×

সারাদেশ

পাবনায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

পাবনায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ছবি : সংগৃহীত

পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে জামায়াত নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভাঁড়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. জাহিদ হাসান মুসা শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ও তার সহযোগী আলমের নেতৃত্বে একদল লোক বাড়িতে গিয়ে নারী সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হামলা চালায়। এ সময় টিভি, ফ্রিজ, আলমারি, মোটরসাইকেলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। প্রায় ৮ লাখ টাকার মাছ বিক্রির অর্থ ও ৫৫ লাখ টাকার স্বর্ণালংকার লুটপাটের অভিযোগও করা হয়েছে। এছাড়া গোয়ালে থাকা গরু লুটের চেষ্টা করা হয়।

পার্শ্ববর্তী ইয়াসিন আলীর বাড়িতেও হামলা ও লুটপাট চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও হকিস্টিক নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে।

ভুক্তভোগী জাহিদ হাসান মুসা বলেন, “দাঁড়িপাল্লার নির্বাচন করায় আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। আমরা তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানালেও এখন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।” তিনি দ্রুত গ্রেফতারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, “আমি ধানের শীষের রাজনীতি করি না। আমাকে ষড়যন্ত্র করে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে। তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।”

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন