Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ জয়ী

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ জয়ী

সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।

জানা গেছে, বগুড়া জেলার শেরপুর উপজেলা ও ধুনট উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৮৮টি ভোটকেন্দ্রের ফলাফলে গোলাম মোহাম্মদ সিরাজ মোট ২ লাখ ৪৭ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ দবিবুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৭০ ভোট। ফলে বড় ব্যবধানেই বিজয় নিশ্চিত করেন সিরাজ।

এবারের এই আলোচিত নির্বাচনে জয়ের মধ্য দিয়ে গোলাম মোহাম্মদ সিরাজ পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। তার এ বিজয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি মনোনীত খান কুদরত-ই-সাকলায়েন ছাতা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মীর মো. মাহমুদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৪০ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত শিপন কুমার রবিদাস কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৪ ভোট।

বিজয়ের প্রতিক্রিয়ায় গোলাম মোহাম্মদ সিরাজ মুঠোফোনে বলেন, জনগণের এই সমর্থন তার জন্য অভাবনীয়। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন