বগুড়া-৭ আসনে বিএনপির মোরশেদ মিলটন বিপুল ভোটে জয়ী
বগুড়া অফিস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ এএম
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটন বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে গোলাম রব্বানী ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট পেয়েছেন। তবে এ ফলাফলে পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করা হয়নি।
বৃহস্পতিবার রাত ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বগুড়া-৭ আসনে মোট কেন্দ্র ১৭৩টি মোট ৩ লাখ ৮০ হাজার ২৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭১ দশমিক ৮৬ শতাংশ।



