Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ, বিএনপি নেতাকে জরিমানা

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

বগুড়ায় অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ, বিএনপি নেতাকে জরিমানা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহেরুল ইসলাম। এ ঘটনায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে তাহেরুল ইসলাম বলেন, ওই কেন্দ্রে জামায়াতের কিছু নারী কর্মী জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। বিষয়টি দেখে তিনি বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন