শেরপুরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিসাইডিং কমকর্তা ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকনুজ্জামান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নিহত মাহফুজা বেগম জামালপুরের মেলান্দহ উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মো. নিরব মিয়ার স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে জামালপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার সময় দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় নির্বাচনে দায়িত্বে থাকা এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আরও ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



