Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের প্রাণনাশের হুমকির অভিযোগ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের প্রাণনাশের হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতের ইসলামী প্রার্থীর সমর্থকদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। 

এ ঘটনায় জামায়াত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বাদী হয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে যুগ্ম জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ আদালতে ও নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ দায়ে করেন।

দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ-০৩ (সিদ্ধিরগঞ্জ- সোনারগাঁ) আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সন্ত্রাসী কর্মী বাহিনী সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাফিরউদ্দিন মজনু, তার ভাই মোহন ও সুমন, জাইদেরগাঁও গ্রামের রূপচান, ইলিয়াসদী গ্রামের জাহাঙ্গীর, জহিরুল ইসলাম, রমজান, রুবেল, চরলাল গ্রামের মাসুম, তোফাজ্জল বেপারী, সুমন মাহবুব, আল আমিন, রেজাউল, কলাবাগ গ্রামের ফারুক, চেঙ্গাকান্দি গ্রামের তারামিয়া, গিরদান গ্রামের নয়ন, সোহেল, খন্দকার আরিফ, রোকন, দৌলতপুর গ্রামের আলেক, চানসহ নেতাকর্মীরা ৭টি কেন্দ্রের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন জামায়াতে ইসলামীর এ প্রার্থী।

অভিযোগে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, চরলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলাকান্দা নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈমানেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অভিযোগ দায়ের করেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া জানান, বিএনপি প্রার্থীর লোকজন যেভাবে জামায়াতের নেতাকর্মীদের হুমকি ধামকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে সোনারগাঁয়ের ১৪৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। শুধু সনমান্দি ইউনিয়নেই নয়, জামপুর ইউনিয়নের বাছাবো তিলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলজার হোসেন ও মোগরাপাড়া ইউনিয়নের কাইকেরটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লিটু ভোট কেন্দ্র দখল করবেন এমন আশঙ্কা করছি। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করে বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা দিয়ে সাড়া পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আসিফ আল জিনাত বলেন, জামায়াতের ইসলামীর প্রার্থী মৌখিকভাবে অবগত করেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ আদালতে অভিযোগের বিষয়টি আমার জানা নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন