Logo
Logo
×

সারাদেশ

শেষ মুহূর্তের প্রচারণায় শেরপুরে বিএনপির বিশাল মিছিল, নেতৃত্বে গোলাম মোঃ সিরাজ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ এএম

শেষ মুহূর্তের প্রচারণায় শেরপুরে বিএনপির বিশাল মিছিল, নেতৃত্বে গোলাম মোঃ সিরাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ মুহূর্তে বগুড়া-০৫ (শেরপুর–ধুনট) নির্বাচনী এলাকায় বিএনপির শক্তি প্রদর্শনের অংশ হিসেবে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ধুনট মোড় ইউটার্ন অতিক্রম করে উপজেলা পরিষদ ইউটার্ন প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর–ধুনট আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মোঃ সিরাজ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, ফজলুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শাহীন আলমসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ রয়েছে। ফলে ভোটগ্রহণের মাত্র তিন দিন আগে অনুষ্ঠিত এই মিছিলকে বিএনপির নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন