Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ এএম

বগুড়ায় দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী সিএনজি থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. কামরুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাপাসিয়া নয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল কুদ্দস মন্ডলের ছেলে।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি দল শিবগঞ্জ থানাধীন ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে হাসি-খুশি স্টোরের সামনে অবস্থান নেয়। এ সময় বগুড়া থ-১১-৭১২৬ নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি করা হয়। সিএনজির ড্রাইভারের ডান পাশের সিটে বসা যাত্রী কামরুল ইসলামের দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ২ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন