Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : সংগৃহীত

কক্সবাজারে একটি হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় একজনকে বেকসুর খালাস ও অপর একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা প্রদান করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো: নজরুল ইসলাম এ রায় দেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রশীদ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজাের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত এজহার মিয়ার পুত্র নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫) ও সেলিম উল্লাহ (৪৮) এবং নুরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান (৪৫)।

একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪)কে বেকসুর খালাস ও ফরিদুল হক সোনা মিয়া (৪১) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা প্রদান করে আদালত।

এ মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন মৃত্যুবরণ করেছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রশীদ জানান, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জাফর আলমের জমি দখলে যায় আসামিরা। এসময় জাফর আলম বাঁধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে জাফরকে জখম করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে জাফর আলম। এঘটনায় নিহত জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার দীর্ঘ কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় প্রদান করে। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন