Logo
Logo
×

সারাদেশ

আটকের পর সহস্রাধিক রোহিঙ্গা স্ব-স্ব ক্যাম্পে ফেরত

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

আটকের পর সহস্রাধিক রোহিঙ্গা স্ব-স্ব ক্যাম্পে ফেরত

ছবি : সংগৃহীত

অনুষ্টিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে সহস্রাধিক রোহিঙ্গাকে আটকের পর স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে এসব রোহিঙ্গাদের বাসা ভাড়া দেয়ায় বাসা মালিকদের ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করের তথ্য জানিয়েছেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঞ্জুর বিন আফনান।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এতে রবিবার উখিয়া উপজেলার বালুখালী সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল। পরে ভ্রাম্যমান আদালতকে খবর দিলে তিনি ঘটনাস্থলে যান। ওখানে যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনরায় ক্যাম্পে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাসা মালিকদের জরিমানা করে সর্তক করা হয়েছে।

এর আগে চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনী সহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন