Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি : সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

কর্মবিরতির কারণে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন ও বহির্নোঙর এলাকায় পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। বন্দরের প্রবেশপথে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভেতরে যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।

বন্দর কর্তৃপক্ষ সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় অংশ নিতে নির্দেশ দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, “সকাল ৮টা থেকে বন্দরে সব কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান, বন্দরের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেন সংগ্রাম পরিষদের নেতারা। তাদের দাবির মধ্যে রয়েছে— এনসিটি ইজারা বাতিল, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও আইনি হয়রানি বন্ধ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন