Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

বগুড়ায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাতীয় পার্টির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকায় আয়োজিত বিএনপির এক সমাবেশে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বগুড়া-১ আসনে দলীয় প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ী ইউনিয়ন সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা, জাপা নেতা রানা মিয়াসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী।

নবাগতদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দ বিএনপিতে যোগ দিয়েছেন-এটি অত্যন্ত আনন্দের। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণতন্ত্রমনা মানুষ আজ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।

সদ্য যোগদানকারী সাবেক জাপা নেতা অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বগুড়া মানেই বিএনপি। বগুড়ায় যত উন্নয়ন হয়েছে, তার সবই বিএনপির নেতৃত্বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরেই বগুড়ার উন্নয়ন হয়েছে। আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এ বিশ্বাস থেকেই আমরা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু ও সুজাউদ্দৌলা সনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম। 

কৃষক দলের সদস্য সচিব তাহেরুল ইসলাম, সাইবার দলের সভাপতি জুলাই যোদ্ধা জুলফিকার আলী রুনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর, এম আর ইসলাম রফিক, আক্তারুজ্জামান বুলবুল, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব, মুশফিকুর রহমান রিংকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন