বগুড়া কারাগারে হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
বগুড়া অফিস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
বগুড়া জেলা কারাগারে হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কয়েদির নাম- আবু বক্কর সিদ্দিক (৫৫)। তিনি বগুড়ার কাহালু উপজেলার পাবাহারা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
বগুড়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবু বক্কর সিদ্দিক একটি হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন। শুক্রবার বিকেলে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



