Logo
Logo
×

সারাদেশ

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার স্বামী-স্ত্রী নিহত

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার স্বামী-স্ত্রী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ–তাড়াশ সড়কের দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার কুমারলু গ্রামের ইসহাক প্রামাণিকের ছেলে জালাল প্রামাণিক (৭০) এবং তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, সকালে জালাল প্রামাণিক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী এলাকায় একটি কবিরাজ বাড়িতে যাচ্ছিলেন। পথে দেওভোগ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন