Logo
Logo
×

সারাদেশ

আমারা ঐক্যবদ্ধ হয়েছি ১৮ কোটি মানুষকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়ার জন্য: মামুনুল হক

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

আমারা ঐক্যবদ্ধ হয়েছি ১৮ কোটি মানুষকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়ার জন্য: মামুনুল হক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের এ অবস্থায় দেশের মানুষকে মুক্তির পয়গাম দিতে ১১টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের ঐক্যের উদ্দেশ্য কোন ব্যাক্তি, দল বা জোটের ভাগ্য পরিবর্তন নয়, আমারা ঐক্যবদ্ধ হয়েছি এদেশের ১৮ কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়ার জন্য।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

আল্লামা মামুনুল হক বলেন, দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রঙ পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ, তারা আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। 

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভুত্থানের সুবিধাভোগী একটি শ্রেণী নতুন করে লুটপাট ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। এতে করে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদের কারণে ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে দেশের গরীব মানুষ আজ ক্লান্ত।

এ সময় তিনি একাত্তরের মার্কা রিকশা রিকশা, চব্বিশের মার্কা রিকশা রিকশা। সকলেই রিকশা মার্কায় ভোট দিয়ে ভালো মানুষকে সংসদে পাঠাবেন। মামুনুল হক তার বক্তৃতার মাঝে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে তাদের প্রার্থীকে রিকশা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

আয়োজিত নির্বাচনি জনসভায় দুপুর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নেন। এতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী। এছাড়াও জনসভায় খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান ও কর্মসূচি তুলে ধরেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন