Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে চাঁদা দাবি, জনতার হাতে আটক

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

বগুড়ায় ভুয়া ফুড ইন্সপেক্টর সেজে চাঁদা দাবি, জনতার হাতে আটক

ছবি : সংগৃহীত

বগুড়ার সদর উপজেলায় ভুয়া ফুড ইন্সপেক্টর পরিচয়ে একটি হোটেল থেকে চাঁদা দাবি করার অভিযোগে মেহেদী হাসান  নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দুইটার দিকে সদর উপজেলার উরদ্দিগোলা বাজারের শাহিন হোটেলে এ ঘটনা ঘটে।

আটক মেহেদী হাসান সদর উপজেলার নড়ুলী এলাকার মনির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মেহেদী হাসান রিকশাযোগে উরদ্দিগোলা বাজারে এসে শাহিন হোটেলের সামনে নামেন। পরে তিনি হোটেলের ভেতরে ঢুকে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন এবং নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দেন। একপর্যায়ে তিনি হোটেল মালিকের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করার হুমকিও দেন।

হোটেল মালিক বিষয়টি এড়াতে পাঁচ হাজার টাকা দিতে চাইলে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বিভ্রান্তিকর কথা বলতে থাকেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

হোটেল মালিক শাহিন বলেন, ওই ব্যক্তি ভিডিও করে নিজেকে ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে জরিমানা করবে বলে ভয় দেখায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে ধরে রাখা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন