Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বাস থেকে ৫৪০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

বগুড়ায় বাস থেকে ৫৪০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বগুড়ার শাহাজানপুর উপজেলায় একটি যাত্রীবাহী মেইল বাসে অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে শাহাজানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের বাসিন্দা মোঃ মাসুদ রানা (৫০) এবং ধুনট পৌরসভার চরধুনট এলাকার বাসিন্দা মোছাঃ মিলন বেওয়া (৫৩)।

ডিএনসি সূত্র জানায়, মুন্সিগঞ্জ-জ-১১-০০০১ নম্বরের বাসটির এফ-৩ ও এফ-৪ নম্বর সিটে বসা টিকিটবিহীন দুই যাত্রীর দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও সিমকার্ডও জব্দ করা হয়।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাহাজানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে তদন্ত চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন