Logo
Logo
×

সারাদেশ

হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ না থাকায় এ সময় নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ' কাপ মাঠে গড়াচ্ছে আগামীকাল বৃৃহস্পতিবার থেকে। টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল দুরন্ত একাদশের হেড কোচ হান্নান সরকার। সর্বশেষ ডিপিএল ও বিপিএল জয়ী এই কোচ এবার ‘হ্যাটট্রিক’ শিরোপা জয়ের স্বপ্নের কথা জানালেন।

আজ বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন হান্নান। শুরুতে বলেন, ‘কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠে। তরুণ দল অনেক সময় এক্সট্রা কিছু পাওয়ার জেনারেট করতে পারে। সেই জিনিসটা করার অপেক্ষায় আমরা।’

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপকে প্রতিযোগিতামূলক মঞ্চ হিসেবে দেখছেন হান্নান, ‘বিশ্বকাপ খেলছি না-এই ভাবনা থেকে নয়, এটাকে একটা ভালো কম্পিটিশন হিসেবেই দেখছি। তিনটা দলকে যেভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে, তাতে বোঝা যায় পরিকল্পনাটা সিরিয়াস।’

ডিপিএল ও বিপিএলে শিরোপ জয়ের পর এবার ‘হ্যাটট্রিক’ জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদী হান্নান সরকার, ‘কনফিডেন্স একা কোচের হলে হবে না। টিম বয় থেকে প্লেয়ার-সবার বিশ্বাস থাকতে হবে। এই দলে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা সবারই আছে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্টকে বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন হান্নান, ‘ওরা শুধু অনূর্ধ্ব-১৯ খেলেই আসেনি-বিপিএল, ডিপিএল খেলার অভিজ্ঞতাও আছে। তাই এই স্টেজে পারফর্ম করার সক্ষমতা তাদের রয়েছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন