Logo
Logo
×

সারাদেশ

নির্বাচন ঘিরে কক্সবাজারে বিজিবির কঠোর নিরাপত্তা তৎপরতা

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

নির্বাচন ঘিরে কক্সবাজারে বিজিবির কঠোর নিরাপত্তা তৎপরতা

ছবি : নির্বাচন ঘিরে কক্সবাজারে বিজিবির কঠোর নিরাপত্তা তৎপরতা

অনুষ্টিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন শৃংখলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় মাঠ পর্যায়ে নানা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। 

ইতিমধ্যে সীমান্তরক্ষী এ বাহিনীর সদস্যরা নিয়মিত টহল জোরদারের পাশাপাশি অস্থায়ী চৌকি স্থাপন করে তল্লাশী কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির সরঞ্জামাদি ব্যবহার করে মাঠে সক্রিয় তৎপরতা চালাচ্ছে। এছাড়া সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সাথে সমন্বয় করে অপরাধ দমনে চালানো হচ্ছে যৌথ অভিযান।

বুধবার বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার শহরের মাঝির ঘাট সংলগ্ন খুরুশকুল সংযোগ সেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

এসময় তিনি সাংবাদিকদের জানান, মাঠ পর্যায়ে বিজিবির সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিরাপত্তা জোরদারে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে সকল দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। নির্বাচনকালীন সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিওপি সমূহে জনবল বাড়ানোর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার সহ আধুনিক প্রযুক্তি সরঞ্জামাদি।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত ২৯ জানুয়ারী থেকে কক্সবাজার সদর ও ঈদগাঁওতে ১১ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চৌকি স্থাপন করে চালানো হচ্ছে তল্লাশী কার্যক্রম।

সংবাদ সম্মেলন শেষে কক্সবাজার শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ খুরুশকুল ব্রিজ এলাকায় স্থাপন করা হয় বিজিবির একটি অস্থায়ী তল্লাশী চৌকি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন