Logo
Logo
×

সারাদেশ

জনগণের রায়ের ভিত্তিতেই চলবে বাংলাদেশ: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

জনগণের রায়ের ভিত্তিতেই চলবে বাংলাদেশ: তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে। তিনি অভিযোগ করেন, দেশে একটি রাজনৈতিক দল গুপ্ত পরিচয়ে নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা নির্বাচনের আগে প্রতারণায় লিপ্ত, তারা সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে পারে না।

তিনি নেতাদের উদ্দেশে বলেন, “১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয়— সেটি ৫ আগস্টে দেখা গিয়েছিল।”

এর আগে দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে এসে তিনি বেলস পার্ক মাঠে উপস্থিত হন এবং সমর্থকদের করতালিতে অভ্যর্থনা গ্রহণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন