Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে বিএসসি নিয়োগ বাতিলের দাবিতে সড়ক অবরোধ

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

নরসিংদীতে বিএসসি নিয়োগ বাতিলের দাবিতে সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে নরসিংদীতে পুলিশ লাইন এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বেসরকারি সকল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই অবরোধ করে। এসময় মহাসড়কের দুই পাশে  প্রায় দশ কিলোমিটার যান চলাচল বন্ধ হয় যায়। এতে দূর্ভোগে পড়ে মহাসড়কে চলাচলরত সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে বেলা পৌনে দুইটায় অবরোধ তোলে নেয় শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে তারা লোকদেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তাঁরা। 

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ–সংক্রান্ত রিটের দ্রুত নিস্পত্তি।

পরে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এম সাজ্জাদুল হাসান,  অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম সহ  প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের সাথে একাধিকবার  কথা বলেন। এসময় তারা শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করবেন বলে জনান। 

পরে দুপুর পৌনে ২টার দিকে জনদূর্ভোগের কথা বিবেচনা করে ও কমিটি বাতিলে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পৌনে ৩ ঘন্টা পর নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ তুলে নেয় কারিগরি শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন