Logo
Logo
×

সারাদেশ

পাকুন্দিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমাবেশ ও বিশাল গণমিছিল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

পাকুন্দিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমাবেশ ও বিশাল গণমিছিল

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীরা মিছিল নিয়ে কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেয়। পরে সমাবেশ শেষে নেতারা একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় নির্বাচনী আমেজ আরও দৃশ্যমান হয়ে ওঠে। নেতাকর্মীদের সরব অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাবেশ ও গণমিছিলে কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, সদ্য জামায়াতে যোগ দেয়া বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আব্দুল্লাহ মমতাজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

সমাবেশে কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিবো না। পচে যাওয়া রাষ্ট্রের সংস্কার করতে গণভোটে অবশ্যই হ্যাঁ এর পক্ষেঅবস্থান নিতে হবে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট প্রার্থনা করে বলেন, কিশোরগঞ্জ-২ আসনের উন্নয়ন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। 

মাওলানা শফিকুল ইসলাম মোড়ল আরও বলেন, মা-বোনেরা কোন জুজুর ভয় পাবেন না। কোনো ভয়-ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। আপনারা ন্যায়ের পক্ষেভোট দিন। চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলেই মা-বোনেরা নিরাপদে থাকবেন। আমরা যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন