Logo
Logo
×

সারাদেশ

পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ, ১১ দলীয় জোটকে ভোট দিতে প্রস্তুত জনগণ: হাসনাত আবদুল্লাহ

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম

পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ, ১১ দলীয় জোটকে ভোট দিতে প্রস্তুত জনগণ: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আজ পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লার পক্ষে আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ বিশ্বাস করে, যারা নারী সমাজের নিরাপত্তার জন্য হুমকি, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এ কারণেই জনগণ পরিবর্তন চায় এবং ১১ দলীয় জোটের প্রতি তাদের সমর্থন দিন দিন বাড়ছে।

তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ আমাদের ভোট দিতে প্রস্তুত রয়েছে। তাদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে, যাতে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে পারে।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কুমিল্লা-২ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মো. নাজিম উদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার শামীম সরকার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, হোমনা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোহা. ছাইদুল হক, তিতাস উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা নূর নবী, তিতাস উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাঈদ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন