Logo
Logo
×

সারাদেশ

কমিউটার ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

Icon

জাকির হোসেন ভূইয়া,নরসিংদী :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম

কমিউটার ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

ছবি-যুগের চিন্তা

নরসিংদীর জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১১ টায় নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ও পাঁচদোনা  এলাকাবাসীর আয়োজনে জিনারদী রেলস্টেশনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, যুগ্ম আহবায়ক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উত্তরণ ক্লাবের সভাপতি আজিম মিয়া, যুবদল নেতা কালাম গাজী, মনিরুজ্জামান, ইমন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের রেল যাত্রার শুরু থেকে জিনারদী রেল স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনসহ বেশ কিছু লোকাল ট্রেন জিনারদী রেলস্টেশনে যাত্রা বিরতি ছিল। বিগত স্বৈরাচারী সরকারের আমলে ট্রেনগুলোর যাত্রা বিরতি বন্ধ করে দেয়া হয়।  যার ফলে এই অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।  

এছাড়া সম্প্রতি নরসিংদী কমিউটার ট্রেন নামে একটা ট্রেন বর্তমানে লোকাল ট্রেন হিসেবে যাতায়াত করছে। কিন্তু দুঃখের বিষয় ট্রেনটি জিনারদী রেলস্টেশনে যাত্রা বিরতি না দেয়ায় এই এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ প্রকাশ পেয়েছে।  এই এলাকার চাকরিজীবী ব্যবসায়ী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নরসিংদী কমিউটার ট্রেনটি জিনারদী স্টেশনে যাত্রা বিরতির দাবি জানান বক্তারা।

#

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন