Logo
Logo
×

রাজধানী

ঢাকায় মঙ্গলবার ১৩ ঘণ্টা গ‍্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

ঢাকায় মঙ্গলবার ১৩ ঘণ্টা গ‍্যাস থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআরটি লাইন-১-এর নদ্দা ভূগর্ভস্থ স্টেশনের এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এই সাময়িক অসুবিধা হবে।  

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়- বারিধারা ডিপ্লোমেটিক জোন (সড়ক নং ১১, ১২, ১৩, ১৪), বারিধারা নিউ ডিওএইচএস, জগন্নাথপুর, নর্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ার সাহারা, কুড়াতলী, বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত), মার্কিন দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এলাকা। এ ছাড়া আশপাশের এলাকাগুলোয় গ্যাসের চাপ কম থাকতে পারে।

এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন