Logo
Logo
×

রাজধানী

সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা মহড়া

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা মহড়া

বস্তিবাসিদের নিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহাপরিচালক নির্দেশনায় শুক্রবার সকালে সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকাধীন মহাখালীস্থ সাততলা বস্তিতে এই প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।

শুরুতেই বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধে করণীয়, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার  এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ প্রদর্শণ ও অনুশীলন করানো হয়। পরে ফায়ার সার্ভিসের সাথে বস্তি, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ উদ্ধার ও প্রাথমিক  চিকিৎসা বিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় বারিধারা ফায়ার স্টেশন, তেজগাঁও ফায়ার স্টেশন এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন অংশগ্রহণ করে। মহড়া শেষে ২০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক  মোঃ ফজলু মিয়া, সিনিয়র সহ সভাপতি জনাব শরীফ ভূঁইয়া ও ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন।

এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার জনাব ফয়সলুর রহমান ও জনাব মোঃ আব্দুল মন্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন