মিরপুর বেড়িবাঁধে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কেউ আহত হননি।
আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন দিয়াবাড়ি এলাকার নবাবেরবাগে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শাহ আলী থানা পুলিশের এক কর্তব্যরত কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।



