Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বাসে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

রাজধানীতে বাসে আগুন

রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ‌্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহণের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার ওসি (তদন্ত) সজিব কুমার বারৈ জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে শ্রাবণ পরিবহণের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাস পুড়ে গেছে।

ওসি আরও জানান, বাসের চালক হেলপার জানায় রাত ১১টা ২০ মিনিটের দিকে গাড়িটি ওখানে পার্কিং করে খেতে গিয়েছিল। পরে এসে দেখে বাসটি দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে কে বা কারা এই বাসটিতে আগুন দিয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন