যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় জুতা ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত দ্রুতগতির গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ফুটপাতের জুতা ব্যবসায়ী ছিলেন।
শুক্রবার (৩০ অক্টোবর) এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে অবস্থিত মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি আরিয়ানকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত আরিয়ান ফুটপাতে জুতার ব্যবসা করে জীবন চালাতেন। ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় ঘাতক গাড়ি ও এর চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।



