Logo
Logo
×

রাজধানী

শনির আখড়ায় বন্ধন বাসের ধাক্কায় সিএনজিচালক নিহত

Icon

মারুফ হাসান, আরাফাত হোসেন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

শনির আখড়ায় বন্ধন বাসের ধাক্কায় সিএনজিচালক নিহত

শনির আখড়ায় বন্ধন বাসের ধাক্কায় সিএনজিচালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ৭ টার সময় শনির আখড়া তেল পাম্পের সামনে মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিটি শনির আখড়ার একটি তেল পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে উঠছিল। শনির আখড়া অংশ দিয়ে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা নারায়ণগঞ্জগামী ‘বন্ধন পরিবহন’ নামরে একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর হাইওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, বাসটিকে আটক করা হয়েছে এবং চালক ও হেলপারকে ধরার চেষ্টা চলছে। নিহত চালকের পরিচয় শনাক্তের পাশাপাশি এই বিষয়ে একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন