Logo
Logo
×

রাজধানী

যানজট কমাতে কেরানীগঞ্জে অস্থায়ী বাসস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

যানজট কমাতে কেরানীগঞ্জে অস্থায়ী বাসস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেরানীগঞ্জে অস্থায়ী বাসস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচল সুশৃঙ্খল করার লক্ষ্যে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাসস্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার ১২ অক্টোবর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বাসস্ট্যান্ডটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, লালবাগ বিভাগের ট্রাফিক ডিসি মফিজুল ইসলাম, সহকারী কমিশনার (এডিসি) তানভীর হোসেন, কোতোয়ালি জোনের ট্রাফিক সহকারী কমিশনার (এসি) এ কে এম মঞ্জুরুল আলম সহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ ছাড়া রাজউক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজধানীর যানজট নিরসন এবং আন্তঃজেলা বাস চলাচল আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে কেরানীগঞ্জে অস্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় চলাচলকারী বাসগুলোর ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রেখে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় বাসস্ট্যান্ডটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

বাসস্ট্যান্ডটি চালু হলে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় চলাচলকারী বাসসহ বিভিন্ন পরিবহন সার্ভিসের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। পাশাপাশি রাজধানীতে আন্তঃজেলা বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

রাজধানীর যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্প নেওয়া হয়েছে।

তবে অস্থায়ী বাসস্ট্যান্ডটির নির্মাণকাজ শেষ হওয়ার সম্ভাব্য সময়, ধারণক্ষমতা, পরিচালনব্যবস্থা এবং চালু হওয়ার পর কোন কোন রুটের বাস কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে রাজউকের প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বাসস্ট্যান্ডটি বাস্তবায়িত হলে রাজধানীর যানজট নিরসনে কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা নির্ভর করবে এর সুষ্ঠু পরিচালনা, আন্তঃজেলা বাসের রুট ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন