Logo
Logo
×

রাজধানী

ঢাকা-৬ আসনের নাগরিক সমস্যা দ্রুত সমাধানের দাবি, প্রশাসকের কাছে প্রতিবেদন জমা

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

ঢাকা-৬ আসনের নাগরিক সমস্যা দ্রুত সমাধানের দাবি, প্রশাসকের কাছে প্রতিবেদন জমা

ঢাকা-৬ আসনের নাগরিক সমস্যা দ্রুত সমাধানে প্রশাসকের কাছে প্রতিবেদন জমা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৬ নির্বাচনী এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের আহ্বান জানানো হয়েছে। এই লক্ষ্যে আজ রোববার দুপুরে ঢাকা-৬ আসনের সংসদ সদস্যের পক্ষে তাঁর প্রধান উপদেষ্টা কাজী আবুল বাশার সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে (নগর ভবন) উপস্থিত হয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনটিতে ঢাকা-৬ আসনের অন্তর্গত ১১টি ওয়ার্ডের রাস্তাঘাটের ভাঙাচোরা অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি-বিদ্যুৎসহ জনসাধারণের দৈনন্দিন জীবনের নানা সংকটের বিবরণ ও চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন হস্তান্তরের সময় কাজী আবুল বাশার ঢাকা-৬ আসনের সর্বসাধারণের দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ লাঘবে এবং জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান।

মডেল নির্বাচনী এলাকা গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা:
এদিকে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে তিনি ঢাকা-৬ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান এবং এলাকাটিকে একটি সম্পূর্ণ বাসযোগ্য ও আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার জন্য তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী এলাকার ১১টি ওয়ার্ডের প্রধান প্রধান সমস্যাগুলো নিখুঁতভাবে চিহ্নিত করে একটি সমন্বিত ডেটাবেজ তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী সমাধানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঢাকা-৬ আসনের আপামর জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে গ্যাস, পানি, বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন