Logo
Logo
×

রাজধানী

ঢাকার কোন রুটে বাস ভাড়া কত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

ঢাকার কোন রুটে বাস ভাড়া কত

জ্বালানির মূল্য বৃদ্ধির পর দেশে দূরপাল্লা ও শহরে বেড়েছে বাস ভাড়া। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহণ মালিকদের সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পরে ওইদিনই বিআরটিএ’র ওয়েবসাইটে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের পর বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। দূরপাল্লা ও মহানগরের মতো রাজধানীতেও প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা।

নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭০ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। তবে স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকাই বহাল আছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন