Logo
Logo
×

রাজধানী

নয় এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

নয় এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

রাজধানীর বাসাবো, খিলগাঁও, মালিবাগসহ নয় এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর ও ভাল্‌ভ স্থাপনের কাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে আবাসিক ও বাণিজ্যিক—সব শ্রেণির গ্রাহকই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্‌ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন করা হবে। এজন্যই নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন