বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, “এ পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।”



