Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের অষ্টম আউটলেটের যাত্রা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের অষ্টম আউটলেটের যাত্রা

মিষ্টি জাতীয় খাদ্য পণ্য জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের অষ্টম আউটলেট উদ্বোধন হলো যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুস্বাদু মিষ্টির সবার প্রিয় ব্র্যান্ড সুইট নেশনের আজকের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় পাঁচটি আউটলেট এবং নারায়ণগঞ্জে তিনটি আউটলেটসহ মোট আটটি ব্রাঞ্চ যাত্রা শুরু করল সুইট নেশন। 

যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের অষ্টম আউটলেট ফিতা কেটে উদ্বোধন করেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক এবং সুইট নেশনের অন্যতম পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যেক্তা ফখরুল ইসলাম রাহাদ সহ যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

 উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতারা হোলসেল ক্লাবে এই প্রথম মিষ্টির জাতক পণ্য সুইট নেশনের মিষ্টির স্বাদ নিয়ে সুস্বাদু হওয়ায় স্বাগত জানান এই ব্র্যান্ডকে এবং বিভিন্ন কেনাকাটার পাশাপাশি সুইট নেশনর মিষ্টি পাওয়া যাবে তা জেনে খুবই আনন্দিত।  

সুইট নেশনের অন্যতম পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব বলেন, সুইট নেশনের ক্রেতাদের চাহিদা এবং ভালোবাসার সারা পেয়ে আজকে এতটা আগানো সম্ভব হয়েছে। সুইট নেশনের গুণগতমান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুনত্ব পণ্য উৎপাদন করা হবে। আজকে হোলসেল ক্লাবে ৮ তম আউটলেট উদ্বোধন করা হলো। ক্রেতাদের সারা পেলে সামনে আরো আউটলেট করার পরিকল্পনা রয়েছে।  

সুইট নেশনের ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ জানান, নারায়ণগঞ্জ এবং ঢাকায় ৭টি আউটলেট এরপর সুইট নেশনের ৮ তম আউটলেট হোলসেল ক্লাবে যাত্রা শুরু করলো। খুব শিগ্রই হোলসেল এক্সপ্রেস এ আরো একটি আউটলেট করা হবে। তিনি জানান, সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেমসহ রয়েছে স্ন্যাকস টিফিনেও বিভিন্ন আইটেম। আগামী দিনে যুগের সাথে তাল মিলিয়ে নতুনত্ব মুখরচু খাদ্য উৎপাদন করার পরিকল্পনা রয়েছে।  জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে  নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকা মিলে মোট ৮টি আউটলেট যাত্রা শুরু করলো। 

যমুনা গ্রুপের পরিচালক এস.এম.  আব্দুল ওয়াদুদ বলেন, যমুনা ফিউচার পার্কের কেনাকাটার বৃহৎ অন্যতম জায়গা হোলসেল ক্লাব। হোলসেল ক্লাবে একমাত্র মিষ্টি জাত পণ্য জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের যাত্রা শুরু হল। যমুনা গ্রুপ এবং হোলসেল ক্লাবের পক্ষ থেকে প্রচার প্রসারের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে। 

ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদের সঙ্গে নতুনত্ব ও গুণগতমান ধরে রেখে ক্রেতাদের আরও কাছে পৌঁছাতে চায় সুইট নেশন। যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে অষ্টম আউটলেটের উদ্বোধনের মধ্য দিয়ে সেই সম্প্রসারণ যাত্রায় যোগ হলো নতুন আরেকটি অধ্যায়।

ঢাকা ও নারায়ণগঞ্জ মিলিয়ে আটটি আউটলেটের পর এবার আরও নতুন স্থানে নিজেদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্য প্রতিষ্ঠানটির।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন