Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের মধ্যে আটজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোশাররফ হোসেনের নেতৃত্বে রমনা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মো. রাকিবুল ইসলাম ও মো. তারিকুল ইসলামকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। খিলগাঁও থানাধীন সিপাহিবাগ এলাকায় মোসা. রূপাকে ২০ পিস ইয়াবাসহ এবং সবুজবাগ থানাধীন বাসাবো কালভার্ট এলাকায় মো. লিটনকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ ছাড়া মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন ও মো. আনোয়ার হোসেনকে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটটি মোবাইল কোর্ট মামলা করা হয়। এসব মামলায় মোট ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন