Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ড্রোন সার্ভিলেন্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ড্রোন সার্ভিলেন্স

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলকভাবে একটি ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত, সতর্কবার্তা প্রদান এবং ভবিষ্যতে অটোমেটেড নম্বর প্লেট রিডার (এএনপিআর) যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, ড্রোন সার্ভিলেন্স পৃথিবীর বহু দেশে চালু থাকলেও বাংলাদেশে এটি নতুন উদ্যোগ। তিনি বলেন, অনেক সময় ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়েতে যানজটের সঠিক কারণ জানা যায় না। ড্রোন ব্যবহার করলে তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে এবং দ্রুত নির্দেশনা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, ড্রোনে ভয়েস সিস্টেম থাকবে, যা দিয়ে আইন ভঙ্গকারী যানবাহনকে সরাসরি সতর্কবার্তা দেওয়া যাবে। যেমন— কোনো গাড়ি যানজট সৃষ্টি করলে ড্রোন থেকে বলা যাবে, “আপনি যানজট সৃষ্টি করছেন, সরে যান।” এছাড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মামলা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

আনিছুর রহমান বলেন, রাজধানীতে বাসগুলো নির্দিষ্ট স্টপেজে না থামায় বড় ধরনের সমস্যা তৈরি হয়। মালিকপক্ষের কন্টাক্ট সিস্টেমের কারণে চালকরা প্রতিযোগিতায় নেমে যাত্রী ছাউনির বাইরে যত্রতত্র থামে, ফলে পুরো রাস্তা ব্লক হয়ে যায়। তিনি মনে করেন, ই-টিকিটিং ও বাস রুট রেশনালাইজেশন কার্যকর না হলে এই সমস্যা কমবে না।

ড্রোন পরিচালনার জন্য ইতোমধ্যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রথমে তেজগাঁও বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এরপর উত্তরা বিভাগে প্রশিক্ষণ শুরু হবে। আনিছুর রহমান বলেন, এ প্রযুক্তি চালু করতে সময় লাগবে, তবে এআই সিগন্যালের মতোই ধীরে ধীরে মানুষকে ট্রাফিক আইন মানতে শেখানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন