Logo
Logo
×

রাজধানী

নারী চালক-পরিচালিত বিআরটিসির পিংক বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

নারী চালক-পরিচালিত বিআরটিসির পিংক বাস

বিআরটিসির নারী চালক রিমা আক্তার সড়কে চলাচলরত টেসলাসহ অন্যান্য যানবাহনের চালকদের সহযোগিতা চেয়েছেন। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পিংক রঙের এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল মঙ্গলবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সেতুমন্ত্রী। তেজগাঁওয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

বিআরটিসির এই বিশেষ বাস সার্ভিসে নারী চালক ও কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে নারীদের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি গণপরিবহনে নারীদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন