Logo
Logo
×

রাজধানী

কুড়িলে সিএনজি পাম্পে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

কুড়িলে সিএনজি পাম্পে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

রাজধানীর কুড়িল চৌরাস্তা সংলগ্ন প্রগতি ফিলিং স্টেশন লিমিটেডে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। রোববার (১৬ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনায় প্রাইভেটকারটি ও ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর সিলিন্ডারটি ছিটকে পাশের ডিটিএক্স বিল্ডিংয়ে গিয়ে পড়ে, এতে ভবনের কয়েকটি কাচ ভেঙে যায়। একই সময়ে পাম্পে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম জানান, ভোররাতে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে মুহূর্তেই আগুন ধরে যায়। পরে সিএনজি স্টেশনের কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি নিশ্চিত করেছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন