Logo
Logo
×

রাজধানী

খিলগাঁও থানার ওসির অপসারণ

পাগলা সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

পাগলা সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

খিলগাঁও পাগলা সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

খিলগাঁও থানার শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা ৮ মামলার আসামি মো. খোরশেদ আলম ওরফে পাগলা সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম, ওসি তদন্ত গোলাম মোস্তফা ও এসআই আকরামের পক্ষপাতিত্বমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ৭৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী।

সোমবার (৩ আগস্ট) খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ব্রিজ এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে স্থানীয়দের অভিযোগ করেন , গত ২৬ জুলাই পাগলা সোহেল এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করলে স্থানীয় জনতা তাঁকে মারধর করে। এ ঘটনায় ওই দিন হাবিবুর রহমান (৩৬) খিলগাঁও থানায় গিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলা করতে চাইলে খিলগাঁও থানা পুলিশ মামলা গ্রহণ করেনি।

পরদিন ২৭ জুলাই পাগলা সোহেলের স্ত্রী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন বলে স্থানীয়রা জানান। ওই মামলাকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদে খিলগাঁও থানাধীন ৭৪ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া ব্রিজ এলাকায় মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে স্থানীয়রা পাগলা সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খিলগাঁও থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষপাতিত্বমূলক আচরণের প্রতিবাদ জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন