Logo
Logo
×

রাজধানী

ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম

ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোড এলাকার একটি বাসায় গ্যাসলাইন থেকে গ্যাস লিকেজের পর বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগ্নি আপছা (৮)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, শাহিন পেশায় একজন দোকানকর্মী। তিনি পরিবার নিয়ে নতুনবাজার ১০০ ফিট রোড এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে বাসার ভেতরে জমে থাকা গ্যাসে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শাহিন, তার স্ত্রী ও ভাগ্নি দগ্ধ হন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা থেকে দগ্ধ হয়ে আসা তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তাদের মধ্যে শাহিনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং শিশু আপছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন