জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে জবিতে ছাত্রদলের মিছিল
কামাল হোসেন
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক সুমন সরদার।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ স্বাগত মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শেষে সুমন সরদার বলেন, তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর লক্ষ্যে প্রণীত হয়েছে। তারা এ বাজেটকে জনগণের প্রত্যাশার প্রতিফলন বলে উল্লেখ করেন।
"জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে প্রস্তাবিত এ বাজেট দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং জনস্বার্থে এ ধরনের নীতিনির্ধারণী পদক্ষেপের ধারাবাহিকতা কামনা করি।"
মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন,ফারুক রানা,সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ,ইয়াসির আরাফাত,রায়হান হোসেন অপু,মাহমুদুল হাসান প্রধান,পথিক,রবিন মিয়া শাওন,মেহেদী হাসান,আবু সুফিয়ান,আব্দুলাহ আল মামুন,নাইমুর রহমান দুর্জয় সহ আহবায়ক সদস্য বৃন্দ।
কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রস্তাবিত জনবান্ধব বাজেটের প্রতি সমর্থন জানান।



